শনিবার ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৬ জুন ২০২৬

রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।