শনিবার ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ১৯ জুন ২০২৬

প্রকাশ্যেই মিছিল করলো স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা 

প্রকাশ্যেই মিছিল করলো স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা 
ছবি: সংগৃহীত

প্রকাশ্যেই রাজধানীর বিমানবন্দর এলাকায় 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে  মিছিল করেছে 'নিষিদ্ধ' হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। এই সময় তারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে দাবি করেও স্লোগান দেন। মিছিলে করার সময় সেখানে পুলিশ সদস্যরা তাদের মিছিলে বাঁধা দেয়নি বলেও তারা জানান। পাশাপাশি সড়কে চলাচল করছেন এমন কেউও তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসেননি। বরং কেউ কেউ তাদের উৎসাহিত করতে বিজয় চিহ্ন দেখিয়েছেন বলেও তারা দাবি করেন। 

সংগঠনের এক নেতা জানান, শুক্রবার সকালে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের নির্দেশে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি আনিসুর রহমান নাঈম ভাইয়ের তত্ত্বাবধানে মিছিলটি করে নেতাকর্মীরা। মিছিল শেষে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যেও নিরাপদে ফিরে যান। 

সংগঠনের এক নেতা দাবি করেন, আমাদের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহানুভূতি আছে। তাই তারা বিমানবন্দর এলাকায় প্রকাশ্যে মিছিলে কোনো বাঁধা দেয়নি। এজন্য আমরা মনে করি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমাদের বাধা দেওয়া হয়নি। ভবিষ্যতে আমরা এই রকম মিছিল আরো করবো বলে পরিকল্পনা করেছি।

সর্বশেষ

জনপ্রিয়