শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১২ জুন ২০২৬

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ ওরফে কাইল্যা পলাশগুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

পলাশ পশ্চিম রামপুরার ইউনুস খানের ছেলে। 

পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি বলেন, আজ আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে রাস্তার ওপরে ওই এলাকায় দুইজন মোটরসাইকেল যোগে এসেদুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি সংবাদ পেয়ে পলাশকে উদ্ধার করে ২টা ৪০ মিনিটের দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে অপারেশন থিয়েটারে আছেন পলাশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তবে কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জনপ্রিয়