সোমবার ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৭, ৫ জুলাই ২০২৬

বিএনপির সঙ্গে সংঘর্ষে ছুরিকাঘাতের শিকার জামায়াত নেতা 

বিএনপির সঙ্গে সংঘর্ষে ছুরিকাঘাতের শিকার জামায়াত নেতা 
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। 

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কবির আহমেদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকায়। তিনি তৌহিদ হোসেনের ছেলে। গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পেশায় মোবাইল ফোনের যন্ত্রাংশ ব্যবসায়ী বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,  আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জনপ্রিয়