রাজধানীতে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাত থেকে এক ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সোয়া ১০টার দিকে ওই মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভবঘুরে প্রকৃতির। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



























