বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারির আবেদন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়া হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত আবেদনটি বিশ্ববিদ্যালয়ের অফিসার ইনচার্জ এর কাছে জমা দেয়া হলেও স্বীদ্ধান্ত এখনো নেয়া হয়নি বলে জানিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ে পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়ে আবেদন করেছি ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা বিকেল ৫টা ৩০ মিনিটে লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। রংপুর মহানগর ছাত্রদল বিকেল ৪টায় আবু সাঈদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়।



























