শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আগারগাঁও বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ!

আগারগাঁও বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ!
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়