শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৩১, ১৪ মে ২০২৪

কিশোর গ্যাং ‌‘আলামিন গ্রুপে’র লিডারসহ গ্রেফতার ৮

কিশোর গ্যাং ‌‘আলামিন গ্রুপে’র লিডারসহ গ্রেফতার ৮
গ্রেফতারকৃতরা

রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখসহ তার ৮ জন সহযোগীকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করে র‍্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২২), মো. সিয়াম হোসেন ওরফে আকাশ (২৩), নুর নওশাদ (২১), মো. রবিন (২২), মো. রিয়াদ শেখ (১৯), মো. লাভলু (২০) ও  মো. সিজান (২০)।

মঙ্গলবার (১৪ মে) র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর রূপনগর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা রুপনগরের আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখ তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল। কিশোর গ্যাং লিডার আলামিনের বিরূদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তার কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আ/ম

জনপ্রিয়