আ. লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসু গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসুকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর আদাবরের বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।
গ্রেপ্তার হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
আদাবর থানা পুলিশ বলছে, সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় ফিরেছিলেন তিনি।
গোপন সংবাদ পেয়ে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানানো হয়।



























