বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভাস্থলের প্যান্ডেল

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভাস্থলের প্যান্ডেল
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই ভারী বৃষ্টি ও বাতাসে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া মূল মঞ্চের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ উপকারভোগী ও অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসে ভেঙে পড়ে।

পরে দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

এ সময় ১৫৫ জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলে পাঠানো হয়। এর আগে বেশ কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান তুলে দেন তারেক রহমান। পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইলে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীসহ চা শ্রমিক এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

সর্বশেষ

জনপ্রিয়