শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় জামায়াত নেতা মহিউদ্দিন মাদামবিবিরহাট থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড অভিমুখে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও মাদাম বিবিরহাটের বাসিন্দা কতুব উদ্দিন শিবলী।

হাইওয়ে পুলিশ জানায়, একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকটি মাইক্রোবাস পেছন থেকে এসে সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন ওই মোটরসাইকেল আরোহী। এসময় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়