মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
নিহতের ছোট ভাই সরোয়ার মিয়া জানান, মঙ্গলবার (৩০ জুন) বাদ আছর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অ্যাডভোকেট হাফেজ আহমদ ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি ফেনী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।



























