শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

ঝালকাঠি প্রতিনিধি :

প্রকাশিত: ১১:০৫, ১ জুন ২০২৪

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক
গ্রেফতারকৃতরা

ঝালকাঠিতে বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের'কে আটক করেছে র‍্যাব-৮।

শনিবার (১ জুন) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

আটকৃতরা হলেন, শিহাব গ্রুপের দলনেতা ভৈরবপাশা এলাকার বশির আহমেদের ছেলে শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার রুহুল আমিনের ছেলে আজিজুল হাওলাদার (১৯), ফকিরবাড়ি এলাকার আ. রহিমের ছেলে রবিন হাওলাদার (১৭) চাঁদকাঠি এলাকার শামীম মিয়ার ছেলে রুমান (১৭) মহদিপুর এলাকার মো. ফারুকের ছেলে হৃদয় (১৭), সাব্বির গ্রুপের দলনেতা বাসন্ডা এলাকার হাবিব খানের ছেলে সাব্বির খান (১৮), একই এলাকার নাসির উদ্দিন শরীফের ছেলে গোলাম মোর্শেদ, কাঠপট্টি এলাকার (উদ্বোধন স্কুলের পাশে) শহিদ হাওলাদারের ছেলে মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার রুহুল হাওলাদারের ছেলে রাফি হাওলাদার (১৬), চাঁদকাঠি এলাকার শহিদ হাওলাদারের ছেলে স্বাধীন হাওলাদারস (২১) রাফিম গ্রুপের দলনেতা রূপনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ এলাকার রুবেল মাঝির ছেলে শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার খোকন আলীর ছেলে নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকারসাহেব আলী হাওলাদারের ছেলে জিহাদ হাওলাদার (১৭), বৈদারাপুর এলাকার আবু সুফিয়ানের ছেলে সিদ্দিকুর রহমান শাওন (১৬) সজিব গ্রুপের দলনেতা চরভাটারাকান্দা এলাকার মোজাম্মেল হাওলাদারের ছেলে সজিব হাওলাদার(১৭), কৃষ্ণকাঠি এলাকার করিম খলিফার ছেলে জুবায়ের খলিফা (১৭), চরভাটারাকান্দা আলামিন হাওলাদারের ছেলে রনি হাওলাদার (১৬), গাবখান ব্রিজ এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে রমজান হোসেন (১৭), পুর্বচাঁদকাঠি এলাকার নান্না খলিফার ছেলে হামিম খলিফা(১৭)।

ওসি বলেন, র‍্যাব অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২০ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। পরবর্তী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান তিনি।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়