শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ১৩ আগস্ট ২০২৬

পঞ্চগড় সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা সদর হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়। ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে পঞ্চগড় জেলা সদর হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নিয়োগের লক্ষ্যে নির্দেশক্রমে তাকে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের সমন্বয়ে পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, পঞ্চগড় সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মনোনয়নকে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়