বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৭ এপ্রিল ২০২৬

কিশোর গ্যাং লিডার ‘মাহী গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার

কিশোর গ্যাং লিডার ‘মাহী গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘মাহী গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড এবং একাধিক মামলার আসামি জয় (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জয় শরীয়তপুরের রায়পুর থানা এলাকার আবদুল খালেকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, জয় দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘মাহী গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ