ফের কমল জেট ফুয়েলের দাম
বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।
রোববার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৩ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।



























