সোমবার ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৮ মার্চ ২০২৬

যবিপ্রবির ঝিকরগাছা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি অব জাস্টের নেতৃত্বে মুশফিক–হৃদয়

যবিপ্রবির ঝিকরগাছা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি অব জাস্টের নেতৃত্বে মুশফিক–হৃদয়
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঝিকরগাছা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি অব জাস্ট’-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ২০১ নম্বর কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়। সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০–২০২১ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২২–২০২৩ সেশনের শিক্ষার্থী মো. আসিফুজ্জামান হৃদয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে অর্পিতা ইসলাম অর্পা, শুজিৎ বিশ্বাস ও মারিয়া ইসলাম দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন কামরুজ্জামান ও আল আমিন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব আহমেদ। সাংগঠনিক সম্পাদকঃ মাহফুজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন ও রিফাদ হাসান রোহান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুরাদ।

নবনির্বাচিত সভাপতি বলেন, ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও নেটওয়ার্কিং জোরদারে তারা কাজ করবেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিতে সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে কমিটির।