সোমবার ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ৯ মার্চ ২০২৬

টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা

টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়কে গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১৯ দিনের ছুটি পেতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। 

সোমবার (৯ মার্চ ) যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী ০৯ মার্চ ২০২৬ তারিখ হতে ২৭ ই মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। পবিত্র ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার পর আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখ হতে সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের সুবিধাজনক তারিখ ও সময়ে স্থগিতকৃত পরীক্ষাসমূহ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ছাড়াও রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, এ বন্ধে যবিপ্রবির জরুরী সেবাসমূহ চালু থাকবে এবং আগামী ৯, ১০, ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।