শনিবার ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৭ মার্চ ২০২৬

পরিবার ছাড়া যেমন কাটছে নবীন ববিয়ানদের রমজান

পরিবার ছাড়া যেমন কাটছে নবীন ববিয়ানদের রমজান
ছবি: সংগৃহীত

‎পরিবারকে ছেড়ে প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেমন কাটছে নবীনদের রমজান। এই অভিজ্ঞতা জানতে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা।  নতুন পরিবেশ, নতুন দায়িত্ব আর পরিচিত মানুষদের থেকে দূরে থেকে সংযমের এই মাস কেমন অনুভূতি নিয়ে আসে সেই গল্পই উঠে এসেছে শিক্ষার্থীদের কথায়।

‎‎নবীন শিক্ষার্থী সুমাইয়া হোসাইন বলেন,পরিবার ও মায়ের নিরাপদ আশ্রয় ছেড়ে দূরে থাকা একাকী জীবনের রমজানই মানুষকে প্রকৃত স্বাবলম্বী ও 'বড়' হতে শেখায়। তবে এই বড় হওয়ার বাস্তব লড়াই অনেক কঠিন ও বিষাদময়, যার চেয়ে শৈশবের সেই মায়াভরা শাসন আর নিশ্চিন্ত নির্ভরতা অনেক বেশি আকাঙ্ক্ষিত।

‎‎আর এক নবীন শিক্ষার্থী রিফাতুল ইসলাম রায়হান বলেন,পরিবার ছেড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এবারের রমজান আমাকে স্বাবলম্বী হতে ও সম্পর্কের নতুন গভীরতা বুঝতে শিখিয়েছে। মা-বাবার মায়াভরা ডাকের অভাব বোধ করলেও বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়া ইফতার আর ভ্রাতৃত্বের বন্ধন একাকীত্ব কাটাতে সাহায্য করছে। ঘর থেকে দূরে কাটানো এই সময়টুকু আমাকে দায়িত্বশীল করার পাশাপাশি শিখিয়েছে যে, দূরত্ব থাকলেও ভালোবাসা ও স্মৃতির মাধ্যমেই রমজানের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।‎

‎নবীন শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস বলেন,পরিবার ছেড়ে প্রথমবার একা রমজান কাটানোর অভিজ্ঞতা আমাকে আত্মনির্ভরশীল ও দায়িত্ববান হতে শিখিয়েছে। সেহরিতে মায়ের ডাক কিংবা ইফতারের সেই পরিচিত কোলাহল মিস করলেও, বন্ধুদের সাথে নতুন স্মৃতি আর একাকীত্বের লড়াই আমাকে পরিণত করেছে। এই রমজান আমাকে বুঝিয়ে দিয়েছে যে, বড় হওয়া মানেই কেবল স্বাধীনতা নয়, বরং সবটুকু শূন্যতাকে মেনে নিয়ে হাসিমুখে সামনের দিকে এগিয়ে যাওয়া।‎

‎আর এক নবীন শিক্ষার্থী হেলাল হোসাইন বলেন,পরিবার ছেড়ে প্রথমবার একা রমজান কাটানোর এই নিঃশব্দ দিনগুলো আমাকে একাকীত্ব সহ্য করার শক্তির পাশাপাশি ভালোবাসার গভীরতা বুঝতে শিখিয়েছে। মায়ের স্নেহের ডাক আর ইফতারের সেই চেনা কোলাহলের অভাব তীব্রভাবে বোধ করলেও বুঝেছি যে, দূরত্ব কখনোই সম্পর্কের টান কমাতে পারে না। এই রমজান তাই আমার কাছে কেবল বিচ্ছেদের নয়, বরং হৃদয়ে পরিবারকে আগলে রেখে আত্মনির্ভরশীল হওয়ার এক নতুন অধ্যায়।

সর্বশেষ