যবিপ্রবির টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে শাফি-ইফতেখার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট টেক্সটাইল ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাফি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ ইফতেখার।
শনিবার (৭ ই মার্চ) নিজ বিভাগে নিজ বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে তানজিম, কোষাধ্যক্ষ পদে আবু সায়েম এবং প্রচার সম্পাদক পদে ইমরান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ আল নোমান (৫৪ ভোট) ও শাহিদা আক্তার লিথি (৪৫ ভোট), সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ আশরাফুল ইসলাম (৫৮ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লুৎফর রহমান নয়ন (৫৯ ভোট) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মারুফ ও উৎসব দত্ত।
উল্লেখ্য, যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠনটির নবগঠিত কমিটি আগামী এক বছর শিক্ষার্থীদের একাডেমিক, সহশিক্ষা ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



























