শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ২ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন, তাদের পরীক্ষা সংক্রান্ত সব ধরনের ফি মওকুফ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্ট ফি নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে। ফি মওকুফের সুবিধা পেতে সংশ্লিষ্ট আহত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা পর্যালোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ শিক্ষার্থীর তথ্য শনাক্ত করেছে। এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের জন্য অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয়