সোমবার ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ২৬ জুলাই ২০২৬

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং জিটিআইয়ের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক এ.কে.এম. রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নিয়মিত হালনাগাদ রাখতে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন অপরিহার্য।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।  এই অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা নিজেদের বিশ্ববিদ্যালয়েকে সেবা দিয়ে যাবেন। আমি আশা করি এই দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে।

সর্বশেষ

জনপ্রিয়