সোমবার ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২৬ জুলাই ২০২৬

রোদের পরশে পরীমণির ছবি

রোদের পরশে পরীমণির ছবি
ছবি: সংগৃহীত

সকালের নরম রোদে চোখ বুজে থাকা এক মায়াবী মুখ, হাতে নান্দনিক মেহেদির নকশা—সামাজিক মাধ্যমে এমনই এক শান্ত, স্নিগ্ধ অবতারে ধরা দিলেন চিত্রনায়িকা পরীমণি। সাতসকালে ফেসবুকে প্রকাশ করা তিনটি ক্লোজ-আপ ছবিতে তার ‘সানকিসড’ লুক নজর কেড়েছে ভক্তদের। ছবির সঙ্গে নায়িকার ছোট্ট ক্যাপশন—‘সানশাইন’।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত নাম পরীমণি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনা থাকলেও রূপের মায়ায় ভক্তদের মুগ্ধ করতে কখনোই ব্যর্থ হন না এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে শান্ত, মনোরম এক পরিবেশে নিজেকে মেলে ধরেছেন নায়িকা।

ছবিতে পরীমণির মুখজুড়ে ছিল প্রশান্তির ছাপ। আধবোজা চোখ আর রোদের নরম পরশে তাকে দেখা গেছে বেশ মায়াবী এক অবতারে। তার হাতে নজরকাড়া মেহেদির নকশা, আর পরনে ছিল কমলা-খয়েরি প্রিন্টের পোশাক।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার নায়িকার হাতে থাকা মেহেদির নকশা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘কে এই মেহেদি পরিয়ে দিল?’

কাজের ব্যস্ততার চেয়ে বর্তমানে নিজের ও সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন পরীমণি। তবে আপাতত সামাজিক মাধ্যমে তার ‘সানকিসড’ লুকের ছবিই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সর্বশেষ

জনপ্রিয়