শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ৭ আগস্ট ২০২৬

আ জ ম কামাল উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা তেজগাঁও কলেজ শিক্ষক পরিষদের

আ জ ম কামাল উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা তেজগাঁও কলেজ শিক্ষক পরিষদের
ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আ জ ম কামাল উদ্দিনকে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং কলেজ প্রশাসন ও শিক্ষকদের বিরুদ্ধে উসকানিমূলক ও হুমকিধামকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছে তেজগাঁও কলেজ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আ জ ম কামাল উদ্দিনকে তেজগাঁও কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এতে অভিযোগ করা হয়, আ জ ম কামাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এবং অসৎ উপায়ে কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আরও অভিযোগ করা হয়, তিনি নিজেকে 'জুলাই যোদ্ধা' হিসেবে ভুয়া পরিচয় দিয়ে গত ৫ আগস্ট কলেজে লুটপাটে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং কলেজ থেকে এককালীন ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তেজগাঁও কলেজ ছাত্রদল, কলেজ প্রশাসন এবং শিক্ষকদের বিরুদ্ধে উসকানিমূলক ও হুমকিধামকিমূলক বক্তব্য দেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আ জ ম কামাল উদ্দিনকে তেজগাঁও কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয়