মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ আগস্ট ২০২৬

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম মিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য এ মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেল বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক তামিম মিয়া বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। তারুণ্যের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার অর্পিত আমানত সকলকে সাথে নিয়ে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চাই।"

সদ্য মনোনীত সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, "শিল্প, সাহিত্য ও বস্তুনিরপেক্ষ কলাম চর্চার মাধ্যমে একটি সুস্থ, মননশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম'-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে, তাদের কলমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসভিত্তিক লেখকবান্ধব পরিবেশ তৈরিতে আমরা একযোগে কাজ করব। এই সাহিত্যিক ও বৌদ্ধিক যাত্রায় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী, প্রবীণ সদস্য এবং সকল সহযোদ্ধার নিরবচ্ছিন্ন সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।"

জনপ্রিয়