মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যবিপ্রবির নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিপুন-বারিক

যবিপ্রবির নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিপুন-বারিক
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এসোসিয়েশন অফ নীলফামারীর নতুন কার্যনির্বাহী  কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিপুণ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুল বারিক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসোসিয়েশন অফ নীলফামারী কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আরাফাত হোসেন পাপ্পু, রহমত আলী এবং দুলাল রায়, কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুবর্ণা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান রিফাত, অর্থ সম্পাদক বুশরা তানজিম মিথিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদেশ রায়, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক বিষ্ণু রায়, সহ-দপ্তর সম্পাদক রুবাইয়া জান্নাত তৃষা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহবুবা হাসনা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আদ্দিন এনাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় রায়, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডালিম রায়।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন প্রনব রায়, শাহিনা আক্তার, উষা ইবন, শান্ত রায়, তাওহিদ আহমেদ।

নবগঠিত কমিটির সভাপতি নিপুন বিশ্বাস বলেন, " আমার জীবনের এক অবর্ণনীয় ঘটনা। কুয়াশা ও যানজটে সময়মতো পৌঁছাতে না পারায় প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। পরে সাংবাদিক সমিতি ও প্রশাসনের সহযোগিতায় একটি সিট বাড়িয়ে আমাকে ভর্তি করা হয়।
সেদিনের সেই সংকট থেকেই মূলত এই সংগঠন গড়ার তীব্র ইচ্ছা জাগে। শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় প্রতিষ্ঠিত 'নীলফামারী অ্যাসোসিয়েশন অব জাস্ট' আজ আমাদের ভ্রাতৃত্ব ও সহযোগিতার নিরাপদ ঠিকানা। নবগঠিত কমিটিকে অভিনন্দন, সবার প্রচেষ্টায় এগিয়ে যাক আমাদের অ্যাসোসিয়েশন।"

জনপ্রিয়