মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ১৬ জুন ২০২৬

আমাকে ট্রল করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে : প্রভা

আমাকে ট্রল করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে : প্রভা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার তিনি নিজের ভেতরের ক্ষোভ ও কিছু সত্যি নিয়ে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বুলিংকারীদের মনস্তত্ত্ব এবং সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে সমালোচনা করেছেন।

ভিডিওর শুরুতে প্রভা বলেন, ‘আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। তবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে থাকা যায় না।’

সোশ্যাল মিডিয়ায় যারা অন্যদের আক্রমণ করেন, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা নিজেদের ইনসিকিউরিটি থাকার কারণে মানুষকে মক করেন। যারা এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং ভার্বালি অ্যাবিউজ করে, তারা নিজেদের নিয়ে স্যাটিসফাইড নয় এবং দুঃখী।’

দীর্ঘ দেড় দশক ধরে চলা মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে প্রভা বলেন, ‘আমাকে ট্রল করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে। আপনাদের পৈশাচিক আনন্দের জন্য আমি বুলিংয়ের শিকার, কিন্তু যদি ৫০ শতাংশ আমাকে বুলিং করার বদলে ক্রিমিনালদের নিয়ে লেখালেখি করতেন, তাহলে পরিস্থিতি এমন হতো না।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা রেপিস্টদের ছবি দিই, তবে যারা আরেকজনের ক্ষতি করে, তাদের নিয়ে কেউ কথা বলে না। আপনারা ভিকটিমকে বুলিং করছেন।’

ট্রলকারীদের উদ্দেশ্যে প্রভা বলেন, ‘আপনার ইনসিকিউরিটি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তবে যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’

সর্বশেষ

জনপ্রিয়