চট্টগ্রামের মঞ্চে আসছে ‘প্রজেক্ট লেডি ল্যান্ড ২০২৬’
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী সায়েন্স ফিকশন ‘সুলতানা’স ড্রিম’ প্রকাশের ১২১ বছর পর সেই স্বপ্নের নারীরাজ্য আজ কেমন আছে—এই প্রশ্নকে কেন্দ্র করে হারস্টোরি ফাউন্ডেশনের নতুন প্রযোজনা ‘প্রজেক্ট লেডি ল্যান্ড ২০২৬’ আসছে চট্টগ্রামের মঞ্চে।
আগামী ২৪ আগস্ট, সোমবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে নাটকটির একমাত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (WOW) ফাউন্ডেশন গ্র্যান্ট’-এর সহযোগিতায় নির্মিত নাটকটি এরই মধ্যে গত ১৩ ও ১৪ আগস্ট ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়ে দর্শকদের প্রশংসা পেয়েছে।
‘প্রজেক্ট লেডি ল্যান্ড ২০২৬’-এর অন্যতম আকর্ষণ হলো দর্শকের সক্রিয় অংশগ্রহণ। লেডি ল্যান্ডের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হবে দর্শকদের মতামতের ভিত্তিতে। ফলে প্রতিটি প্রদর্শনীই দর্শকদের জন্য হয়ে উঠতে পারে ভিন্ন এক অভিজ্ঞতা।
নাটকটি একটি অংশগ্রহণমূলক কর্মশালার মধ্য দিয়ে রচিত হয়েছে। এর মূল রচয়িতা জোহরা বিনতে জামান। সহ-রচয়িতা হিসেবে ছিলেন আনিকা বশুরা শশী, নাফিসা এ. ইকবাল ও উপমা অধিকারী। সম্পাদনায় ছিলেন খন্দকার ইমদাদুল হক সোহান, ক্যাটরিনা ডন, রিসানা মালিক ও ওয়াজেদ-আল-রহমান।
শিল্প নির্দেশনা ও ব্যাকগ্রাউন্ডে রয়েছেন হৃদিতা আনিশা। প্রপস ডিজাইনে রয়েছে Urukku Bangladesh।
নাটকটিতে অভিনয় করছেন আফ্রিদা আমির, দীপু মাহমুদ, ইসরাত জাহান ইকরা, জুলিয়েট রাজিনা কুইয়াহ, মনুতাসরিন রহমান মিম, ওয়াহিদজ্জামান, প্রীতি দাস, সালিম শাদমান (সাশা), তাসনিয়াদ শাওলিন ও মাইশা মশুফিকা তানিসা।
প্রদর্শনীর বিস্তারিত:
স্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম
তারিখ ও সময়: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭টা
হল খোলার সময়: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট
প্রদর্শনীর দৈর্ঘ্য: ৯০ মিনিট
হারস্টোরি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদর্শনীতে গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন হারস্টোরি ফাউন্ডেশনের কিউরেটর ক্যাটরিনা ডন।



























