রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২১ নভেম্বর ২০২৬

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেন্টু গ্রেপ্তার

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেন্টু গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

পৃথক অভিযানে নেত্রকোনার ঐতিহ্যবাহী শিশু ও সাংস্কৃতিক সংগঠন ‘শতদল গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলী আসকর খান পাঠান সেন্টু এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, আলী আসকর খান পাঠান সেন্টু জেলার একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তাঁরা জানান, তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। চিকিৎসার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাওয়ার পথে সোমবার মধ্যরাতে জেলা শহরের সাতপাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০২৩ সালের ২২ মে শহরের ছোট বাজার এলাকায় নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ২০২৫ সালের ১১ মে নেত্রকোনা সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, মঙ্গলবার সকালে সেন্টুকে নেত্রকোনা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়