জ্যোতিকা জ্যোতি গ্রেফতারের পর আদালতে সোহানা সাবা
‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে আলোচনার মধ্যে এবার আদালতে হাজির হলেন অভিনেত্রী সোহানা সাবা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ঢাকার জজকোর্টে যান তিনি।
দুপুরে নিজের ভিডিওবার্তায় আদালতে উপস্থিতির কথা জানান সাবা। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘একজন শিল্পীর জীবন!’
এর আগে গত ১৯ অক্টোবর ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা দিতে হয়েছিল এই অভিনেত্রীকে। বিশেষ দিনেও ছেলের সঙ্গে সময় কাটাতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন তিনি।



























