সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২৩ নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিকসাংবাদিকদের মিলনমেলা

ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিকসাংবাদিকদের মিলনমেলা
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় আয়োজিত এক মিলনমেলায় যোগ দিয়েছেন কূটনীতিক, সাংবাদিক, বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশে ফেরার আগে গত শনিবার (২১ নভেম্বর) এ আয়োজন করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরা। আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান তাঁরা।

সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে পরিচিত মুখ। সাংবাদিক হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়