মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ৩ মার্চ ২০২৬

চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অনন্তকাল ধরে যুদ্ধ করা যেতে পারে- এই পরিমাণ অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। 

দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!

এ ছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।

চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।