রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২১ নভেম্বর ২০২৬

আমেরিকার ৫৮তম এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আমেরিকার ৫৮তম এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক মনুষ্যবিহীন বিমান ভূপাতিত করেছে। এ নিয়ে ইরানের আঘাতে আমেরিকার এমকিউ-৯ মডেলের ৫৮টি ড্রোন ভূপাতিত হলো। এছাড়া অন্যান্য মডেলের আরও বহু ড্রোন ধ্বংস করেছে ইরানি বাহিনী।

পার্সটুডে জানিয়েছে, হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের ৫৮তম এমকিউ-৯ মনুষ্যবিহীন বিমান শনাক্ত করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও আকাশ প্রতিরক্ষা ইউনিট। এরপর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে অনুসরণ করে তাতে আঘাত হানা হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম অত্যাধুনিক গোয়েন্দা ও সামরিক অভিযান পরিচালনাকারী এই ড্রোনটি হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকার আকাশে সামরিক তৎপরতা পর্যবেক্ষণের সময় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার নিশানায় পড়ে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সমীকরণে বিশেষ গুরুত্ব বহন করে। এই অঞ্চলে আকাশপথে সামরিক তৎপরতার ওপর নজরদারি এবং দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমের অন্যতম অংশ। 

সূত্র: মিডলইস্ট আই

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়