বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৫ মার্চ ২০২৬

এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন!

এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন!
ছবি: সংগৃহীত

এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

এতে বলা হয়, আজারবাইজানের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের বিমানবন্দরে টার্মিনাল ভবনে একটি ড্রোন আঘাত হানে এবং অন্যটি শাকারবাদ গ্রামের একটি স্কুলে অন্যটি ড্রোনটি আঘাত হানে।
 
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

এ ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, ইরানি দূতকে ড্রোন হামলার প্রতিবাদ জানানো হবে।
 
তবে আজারবাইেোনে হামলার বিষয়ে ইরানের এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।