ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বালু বহনকারী ট্রাক্টর উল্টে রাসেল ইসলাম নামে ৩৫ বছর বয়সি ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯ টায় উপজেলার খয়ের বাড়ি ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল রংপুর বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এর পুত্র।
স্থানীয়রা বলেন, ট্রাক্টরটি চিরিরবন্দর নাগের হাট থেকে বালু নিয়ে মুক্তারপুরে বালু আনলোড করে যাওয়ার পথে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সেখানেই ট্রাক্টরের নিচে পড়ে চালক মারা যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচাজ আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এবিষয়ে নিয়মিত মামলা দায়ের করে, সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তারন্তর করা হবে।



























