শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৮ আগস্ট ২০২৬

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করলে তাদেরও দায়ী করা হবে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা থেকে বিশ্বের সব দেশকে বিরত থাকতে হবে। কেউ এতে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের মতোই অপরাধী হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্কবার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থানের কথা জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়। এসব নিষেধাজ্ঞাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমতুল্য এবং মানবতাবিরোধী অপরাধ বলেও উল্লেখ করেছে তেহরান।

মন্ত্রণালয় আরও দাবি করেছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে তেহরান।

এর আগে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেলে সেই দেশও মার্কিন পাল্টা ব্যবস্থার মুখে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়