থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুন, নিহত ১১
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ রয়টার্সকে জানিয়েছে।
রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগুনের সূত্রপাত হয় গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাপ্রতিষ্ঠান থাকা একটি ভবনে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সৈকতের কাছের একটি শহর এলাকায় অবস্থিত। এর চার মাস আগে ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স



























