নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান মুন্সী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরত চাওয়া আবেদন আপিল বিভাগ খারিজ করেছে। এই সিদ্ধান্তে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন।
মঞ্জুরুল আহসান কুমিল্লা-৪ আসনে তার মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট ২১ জানুয়ারি সরাসরি রিটটি খারিজ করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন। ২৬ জানুয়ারি শুনানি হওয়ার পর আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছিলেন। এরপর হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পাওয়ার পর তিনি নিয়মিত লিভ টু আপিলে আবেদন করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ।



























