বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে সরকার: জ্বালানি মন্ত্রী

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে সরকার: জ্বালানি মন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বলেছেন, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রমজান মাসে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তবে তিনি উল্লেখ করেন, কারিগরি কারণে সামান্য লোডশেডিং হতে পারে।