নারায়ণগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা
নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগের কার্যালয়ে দেড় বছর পরে ব্যানার টাঙালো নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুগামী কিছু নেতাকর্মী বন্ধ থাকা কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে দেয়। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি স্লোগান দিয়ে দ্রুত চলে যায়।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে বিক্ষুব্ধ জনতা শহরের ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে কার্যালয়টির দরজা জানালা খুলে নিয়ে যায় চোরের দল। এরপর পরিত্যক্ত কার্যালয়টিতে মাদক সেবনসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় সামনে টিন দিয়ে আটকে দেওয়া হয়।



























