বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এ বিষয়ে উচ্চ আদালত থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ।