শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আজ একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সর্বশেষ