শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এবার ঈদযাত্রা ‘আরামদায়ক ও মনোরম’ হবে : সেতুমন্ত্রী

এবার ঈদযাত্রা ‘আরামদায়ক ও মনোরম’ হবে : সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত

এবার ঈদযাত্রা ‘আরামদায়ক ও মনোরম’ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার ২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কঠোর তৎপরতায় এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে ‘আরামদায়ক ও মনোরম’ হবে।

তিনি বলেন, ‘সবার পরামর্শের ভিত্তিতে আমরা ২৬টি সিদ্ধান্ত নিয়েছি। ঈদুল ফিতরের পাঁচ দিন আগে এবং পরের পাঁচ দিন পর্যন্ত বিশেষ তদারকি ব্যবস্থা কার্যকর থাকবে। নৌপথে বিশেষ করে সদরঘাট টার্মিনালে যাত্রী হয়রানি বা কোনো ধরনের দৌরাত্ম্য সহ্য করা হবে না।’

সর্বশেষ