ইবিতে ফুলকুঁড়ি আসর ‘তারার মেলা’ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হয়’-এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. মো: মামুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি'র সাবেক সিইউও আলী আহসান মুহাম্মদ জুবাইর, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হুসাইন, ঝিনাইদহ শহর শাখার সহকারী পরিচালক সাঈদ আবরার নাহি।
তারার মেলা শাখার অফিস সম্পাদক রিয়াদুস সালেহীন সাদাত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল, মিডিয়া ও প্রচার সম্পাদক মারুফ বিল্লাহ।
এসময় তারার মেলা শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলম শিশু-কিশোরদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, 'রমজান আমাদের মিথ্যা বর্জন, ধৈর্য ধারণ এবং উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। তোমরাই আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বপ্ন। মন দিয়ে পড়াশোনা, নিয়মিত ইবাদত এবং বাবা-মায়ের কথা মেনে চলে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।'
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশু-কিশোরদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।



























