বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৫ মার্চ ২০২৬

স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে ধাপে ধাপে প্রায় এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা জানান।

এছাড়া দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশই নারীদের নিয়োগ করা হবে।
  
তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় দেশে এখনও চিকিৎসকের সংখ্যা কম। তবে প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।