সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ মার্চ ২০২৬

শহীদ জিয়ার দেখানো পথে খাল খনন কর্মসূচি শুরু: ভূমিমন্ত্রী

শহীদ জিয়ার দেখানো পথে খাল খনন কর্মসূচি শুরু: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ জিয়ার দেখানো পথে সারা দেশে আজ খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার দুপুরে রাজশাহী গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন , আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো। সেই মাটিতে চাষ করবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের মনে আছে, বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর। অথচ, তখন দেশের লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সারা দেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহীতে জিয়াউর রহমানের খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল।

সর্বশেষ