মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ১৭ মার্চ ২০২৬

যেসব এলাকায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়

যেসব এলাকায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।