মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২৪ মার্চ ২০২৬

তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে : জ্বালানিমন্ত্রী

তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে : জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে কোনো সংকট হবে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই।’