বাংলাদেশের সাংবাদিকদের মাফ চাইতে হবে: আনিস আলমগীর
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে মিডিয়া তার ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছেন সাংবাদিক আনিস আলমগীর।
তিনি বলেছেন, বাংলাদেশের সাংবাদিকদের আজ অথবা কাল মাফ চাইতে হবে।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আনিস আলমগীর বলেন, বাংলাদেশের সাংবাদিকদের মাফ চাইতে হবে আজ অথবা কাল। ১৮ মাস ধরে ইউনূসের অপশাসনের বিরুদ্ধে তারা কথা বলে নাই। পত্রিকাগুলো একটা শব্দ লিখে নাই এবং তাদের যে দায়িত্ব সেটা পালন করে নাই। ইউনূস তার প্রেক্ষিতে যা খুশি তাই করে গেছেন। এই রাষ্ট্রকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে।
ড. ইউনূসকে নিয়ে তিনি আরও বলেন, সে মব সম্রাট হিসেবে ছিল। রাজাকারদের প্রতিনিধি হিসেবে ছিল। বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য, হেয় করার জন্য, বঙ্গবন্ধুকে ডিফেম করার, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে নষ্ট করার সব কার্যক্রম ইউনূস করে গেছে। এ জাতি এখন এটি উপলব্ধি করছে।
আনিস আলমগীর আরও বলেন, ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বলে নাই, মিডিয়া তার ভূমিকা পালন করে নাই। এর জবাব দিতে হবে। আজকে হয়তো উপলব্ধি হচ্ছে না, তবে একদিন লজ্জাবোধ করবে যে ইউনূসের মতো একটা থার্ড ক্লাস শাসককে শাসন করতে দিয়েছি।



























