শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১২ জুন ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বজুড়ে শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং শিশুদের অধিকার রক্ষায় জোর দেওয়ার উদ্দেশ্যে প্রতিবছর এ দিনটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধি ও শিশুশ্রম নির্মূলের আহ্বান জানাচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৮ জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু শিশুশ্রমে যুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজে নিয়োজিত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

এ বছরের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও পৃথক প্রতিপাদ্য ঘোষণা করেছে। তাদের বার্তা হলো, ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

জনপ্রিয়